বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অঙ্গীকার

স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

১৯ জুন ২০২৫তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর মাসিক কল্যাণ সভা (জুন-২০২৫) বৃহস্পতিবার সকাল ১০টায় রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বিগত মাসের বিভিন্ন কল্যাণমূলক আবেদন ও তার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন পর্যালোচনা করেন। একইসাথে চলতি মাসের জন্য নতুন কিছু আবেদনের পরিপ্রেক্ষিতে নানা কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অঙ্গীকার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অঙ্গীকার

সভায় পুলিশ সদস্যদের আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা, ছুটি, বেতন ও রেশন সংক্রান্ত বিষয়, ডাইনিং ও ক্যান্টিন ব্যবস্থার মান উন্নয়নসহ বিভিন্ন কল্যাণ দিক বিবেচনা করে মতবিনিময় করেন পুলিশ কমিশনার। এছাড়াও তিনি শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় বিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল সৈয়দ আবু হানিফ-এর অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়, যেখানে তার দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করা হয় এবং সম্মানসূচক উপহার প্রদান করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অঙ্গীকার
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অঙ্গীকার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর/সদর দপ্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সাপ্লাই/সিএসবি) মোঃ শরফুদ্দীনসহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা। সভাটি পুলিশ সদস্যদের মধ্যে মনোবল ও পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা।

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
১৯ জুন ২০২৫

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ সদস্যদের কল্যাণে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অঙ্গীকার

ajkalerprotibedan.com