বোয়ালখালীতে কালুরঘাট সেতু পারাপারে ভাড়া নৈরাজ্যঃ দ্রুত ব্যবস্থা চাইলেন মোস্তানছিরুল হক চৌধুরী

মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ
মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ
স্পন্সরকৃত বিজ্ঞাপন

দীর্ঘদিনের ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ বোয়ালখালীর মানুষ, প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা/সিও অফিস থেকে পূর্ব কালুরঘাট পর্যন্ত টেম্পুর নির্ধারিত ভাড়া মাত্র ১০ টাকা। অথচ মাত্র ৭০০ মিটার দীর্ঘ কালুরঘাট সেতু পার হয়ে পশ্চিম কালুরঘাটে যেতে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ২৫ টাকা। অর্থাৎ, শুধুমাত্র কালুরঘাট সেতু পারাপারের জন্য সাধারণ যাত্রীদের অতিরিক্ত ১৫ টাকা গুনতে হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান এই ভাড়া নৈরাজ্য এখন বোয়ালখালীর সাধারণ মানুষের জন্য এক নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী, নিম্ন আয়ের মানুষ এবং নিয়মিত যাত্রীদের অভিযোগ, টেম্পু চালকরা শাকপুরা থেকে যাত্রী তুললেও গন্তব্যে পৌঁছানোর আগেই অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কেউ প্রতিবাদ করলে অনেক ক্ষেত্রে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির শিকার হতে হচ্ছে। ফলে প্রতিদিন শত শত মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন।

যে ধরনের মানুষ থেকে বিরত থাকা উচিত- অভিজ্ঞতায় মোঃ রাহাত ইসলাম

এ ধরনের অযৌক্তিক ভাড়া আদায় শুধু সাধারণ মানুষের অর্থনৈতিক চাপই বাড়াচ্ছে না, বরং গণপরিবহন ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও নষ্ট করছে। একই রুটে এত বড় ভাড়ার বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে প্রতিদিন যাতায়াতকারী শিক্ষার্থী, দৈনিক কর্মজীবী এবং স্বল্প আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, সন্ধ্যার পর ভাড়া নৈরাজ্য আরও ভয়াবহ রূপ নেয়। তখন অনেক টেম্পু চালক নিজেদের ইচ্ছামতো ভাড়া নির্ধারণ করেন এবং যাত্রীদের আপত্তিকে গুরুত্ব দেন না। এতে প্রতিদিনই সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

press-release-service
স্পন্সরকৃত বিজ্ঞাপন

এ বিষয়ে নাগরিক ছাত্র ঐক্য-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, “আমি বিষয়টি দুইবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে সরাসরি ফোন করে জানিয়েছি। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মোন্নাকেও অবহিত করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।”

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সন্ধ্যার পর ভাড়া নৈরাজ্য আরও বেড়ে যায়, যা সাধারণ মানুষের দুর্ভোগকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। কালুরঘাট সেতু পারাপারের নামে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের উচিত দ্রুত নির্ধারিত ভাড়া তালিকা কার্যকর করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা এবং যাত্রী হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।”

ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামঃ মোস্তানছিরুল হক চৌধুরী

স্থানীয় সচেতন মহলের মতে, বোয়ালখালী ভাড়া নৈরাজ্য বন্ধে উপজেলা প্রশাসন, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এখন অত্যন্ত জরুরি। নির্ধারিত ভাড়া বাস্তবায়ন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত, যাত্রী অভিযোগ গ্রহণ ব্যবস্থা এবং কঠোর নজরদারি নিশ্চিত করা গেলে এই দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান সম্ভব।

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

বোয়ালখালীর সাধারণ মানুষ এখন একটাই প্রত্যাশা করছেন, কালুরঘাট সেতুকে কেন্দ্র করে চলমান ভাড়া নৈরাজ্য বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। কারণ, জনস্বার্থ রক্ষা এবং যাত্রী অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম মৌলিক দায়িত্ব।

[ মতামত ।| লেখকঃ- মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ]

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
২২ জুলাই ২০২৬

বোয়ালখালীতে কালুরঘাট সেতু পারাপারে ভাড়া নৈরাজ্যঃ দ্রুত ব্যবস্থা চাইলেন মোস্তানছিরুল হক চৌধুরী

ajkalerprotibedan.com