ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামঃ মোস্তানছিরুল হক চৌধুরী

মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ
মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ
স্পন্সরকৃত বিজ্ঞাপন
স্পন্সরকৃত বিজ্ঞাপন

“অন্যের দুর্যোগে ছুটে যাওয়া চট্টগ্রাম আজ নিজের দুর্যোগে অপেক্ষায়”

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালীসহ বিস্তীর্ণ জনপদ ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণপাহাড়ি ঢলের পানিতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের সংকটে চরম দুর্ভোগে রয়েছেন বন্যাদুর্গত মানুষ

স্পন্সরকৃত বিজ্ঞাপন

যে ধরনের মানুষ থেকে বিরত থাকা উচিত- অভিজ্ঞতায় মোঃ রাহাত ইসলাম

স্পন্সরকৃত বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ছাত্র ঐক্য-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী। তিনি বলেন, “সিলেট, ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিলে চট্টগ্রামের হাজারো তরুণ-যুবক মানবিক দায়িত্ববোধ থেকে ত্রাণ কার্যক্রমউদ্ধার অভিযানে ছুটে গিয়েছিল। কিন্তু আজ দক্ষিণ চট্টগ্রাম ভয়াবহ বন্যার কবলে পড়লেও সেই পরিসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা আমরা দেখতে পাচ্ছি না। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক।”

press-release-service
স্পন্সরকৃত বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দক্ষিণ চট্টগ্রামের বহু মানুষ এখনো পর্যাপ্ত ত্রাণ, জরুরি সহায়তা এবং প্রয়োজনীয় সেবা পাননি। দুর্গত এলাকায় দ্রুত উদ্ধার অভিযান জোরদার, পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।

স্পন্সরকৃত বিজ্ঞাপন

রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদঃ মোস্তানছিরুল হক চৌধুরী

স্পন্সরকৃত বিজ্ঞাপন

মোস্তানছিরুল হক চৌধুরী দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দল এবং মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দক্ষিণ চট্টগ্রামের মানুষ আজ কঠিন সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। আসুন, দল-মতের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের পাশে দাঁড়াই। মানবিক সহযোগিতাই পারে তাদের এই দুর্দিনে নতুন আশার আলো দেখাতে।”

তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগে দ্রুত বন্যাদুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

[লেখকঃ- মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ]

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
১২ জুলাই ২০২৬

ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামঃ মোস্তানছিরুল হক চৌধুরী

ajkalerprotibedan.com