ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
স্পন্সরকৃত বিজ্ঞাপন
wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি-এর উদ্যোগে “ব্রিটেনে বাংলাদেশী মুসলিমদের ঈদ উদযাপন: বর্তমান ও অতীত” শীর্ষক আলোচনা সভা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (১২ এপ্রিল) পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সাবেক অধ্যক্ষ ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ও সাংবাদিক আব্দুল বাছির।

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের হ্যারিংগে কাউন্সিলের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে ঈদ উদযাপন একদিকে যেমন কর্মব্যস্ততা ও পরিবার থেকে দূরে থাকার বেদনা বহন করে, অন্যদিকে এটি বাঙালি সংস্কৃতি, আন্তরিকতা ও সামাজিক বন্ধনের এক অনন্য মেলবন্ধন।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা মসজিদ, কমিউনিটি সেন্টার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে মিলিত হয়ে নামাজ, প্রীতিভোজ ও বিভিন্ন আয়োজনে ঈদ উদযাপন করে থাকেন, যা প্রবাসে এক টুকরো বাংলাদেশের অনুভূতি এনে দেয়।

press-release-service
স্পন্সরকৃত বিজ্ঞাপন

অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা। এতে তিনি প্রবাসী বাংলাদেশিদের ঈদ সংস্কৃতি, ঐতিহ্য এবং সময়ের পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা পর্বে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা প্রবাসে বাঙালি সংস্কৃতি ধরে রাখার গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা এবং আবৃত্তি পরিবেশন করেন কবিরা। গানের পাশাপাশি কবিতা আবৃত্তি ও বাদ্যযন্ত্র পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

সমগ্র অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রবাসে ঈদ উদযাপন, সংস্কৃতি চর্চা এবং সামাজিক বন্ধনের এক সুন্দর উদাহরণ ফুটে ওঠে।

[বিশেষ প্রতিবেদক, লন্ডন]

wephic
স্পন্সরকৃত বিজ্ঞাপন

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
১৫ এপ্রিল ২০২৬

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ajkalerprotibedan.com