আরএমপির মাসিক কল্যাণ সভায় শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের

আরএমপির মাসিক কল্যাণ সভায় শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের
আরএমপির মাসিক কল্যাণ সভায় শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা ২৯ জুন ২০২৫ তারিখ রবিবার সকাল ১০টায় রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। পুলিশ কমিশনার প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তা গুরুত্ব সহকারে পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

সভায় পুলিশ কমিশনার বলেন, “পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ সর্বদা অটল রাখতে হবে। দায়িত্বে অবহেলা কিংবা অসদাচরণের কোনো স্থান নেই।” তিনি পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন এবং এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও প্রদান করেন।

সভা শেষে অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়প্রাপ্তদের মধ্যে ছিলেন সহকারী পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন, স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর মো: নূরুল ইসলাম মল্লিক, কনস্টেবল মো: আ: সালাম এবং পরিচ্ছন্নতাকর্মী শ্রী মিলন চন্দ্র জামাদার। তাঁদের সম্মানে শুভেচ্ছা স্মারক প্রদান করে পুলিশ কমিশনার তাঁদের অবদানের প্রশংসা করেন ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম (পিপিএম), আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
২৯ জুন ২০২৫

আরএমপির মাসিক কল্যাণ সভায় শৃঙ্খলা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান পুলিশ কমিশনারের

ajkalerprotibedan.com