ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে গুলিস্তানে ডিবি পুলিশের অভিযান: পেশাদার ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীবাসীর নিরাপদ ঘরে ফেরা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ছিনতাইপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার, ৩ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ রাত ১০টা ৩০ মিনিটে রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্য মোঃ রানা (২৮), হৃদয় (২৫), বাদশা (৪২), মোঃ রিফাত (২৪) ও খান জাহান (২৬)-কে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম।

ডিবি-লালবাগ সূত্রে জানা গেছে, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে ছিনতাইকারীদের দমন ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে গুলিস্তানে অভিযানে নামে ডিবির একটি বিশেষ টিম এবং পাঁচজন পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঈদ কেন্দ্রিক যাত্রা নিরাপদ রাখতে ছিনতাই, চাঁদাবাজি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে আশ্বস্ত করেছে ডিএমপি।

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
০৪ জুন ২০২৫

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে গুলিস্তানে ডিবি পুলিশের অভিযান: পেশাদার ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

ajkalerprotibedan.com