বিকাশের টাকা আত্মসাতে ছিনতাই নাটকে শ্রীমঙ্গলে ২ জন গ্রেফতার, উদ্ধার ২ লাখ ২১ হাজার টাকা

বিকাশের টাকা আত্মসাতে ছিনতাই নাটকে শ্রীমঙ্গলে ২ জন গ্রেফতার, উদ্ধার ২ লাখ ২১ হাজার টাকা
বিকাশের টাকা আত্মসাতে ছিনতাই নাটকে শ্রীমঙ্গলে ২ জন গ্রেফতার, উদ্ধার ২ লাখ ২১ হাজার টাকা
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) খলিলুর রহমান আক্তার ও তার সহকর্মী সাইদুল ইসলামের পরিকল্পিত প্রতারণা ভেস্তে গেছে পুলিশের তৎপরতায়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত ২ লাখ ২১ হাজার টাকা। টাকার প্রয়োজনেই সাজানো হয় ছিনতাইয়ের নাটক, শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল চক্রান্ত।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গত ৪ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রিজে ছিনতাইয়ের একটি ঘটনার খবর পায় পুলিশ।

বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শন শেষে তিনি মোটরসাইকেলযোগে ভোজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে এবং ব্যাগে থাকা আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।

তবে প্রাথমিক তদন্তেই পুলিশ ঘটনার অসংগতি শনাক্ত করে। বিস্তারিত অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—এটি ছিল পূর্বপরিকল্পিত ছিনতাই নাটক। আর্থিক সংকটে পড়া খলিলুর রহমান নিজেই এই নাটকের মূল কারিগর। পরিকল্পনা অনুযায়ী, সহকর্মী সাইদুল ইসলাম তার মোটরসাইকেলের গতিরোধ করে হাতে-পায়ে আঘাত করে এবং ব্যাগ থেকে ২ লাখ ২১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশের তদন্তে তথ্য ফাঁস হলে খলিলুর রহমান আক্তারকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে আত্মসাৎ করা টাকা উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ওসি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
০৫ জুন ২০২৫

বিকাশের টাকা আত্মসাতে ছিনতাই নাটকে শ্রীমঙ্গলে ২ জন গ্রেফতার, উদ্ধার ২ লাখ ২১ হাজার টাকা

ajkalerprotibedan.com