রংপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

রংপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
রংপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ধাপ পুলিশ ফাঁড়ির উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার, ০৩ জুন ২০২৫ বিকাল ৪টা ৫৫ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ধাপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিয়াউর রহমান। তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি দল রংপুর মেডিকেল মোড় গোলচত্বর সংলগ্ন ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২ নম্বর গেটের সামনে থেকে মোঃ আলমগীর হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মোঃ আলমগীর হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার কালুয়া গ্রামে। তার পিতার নাম মৃত সামছুল হক সরকার। অভিযানকালে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আলমগীর হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পুলিশ কমিশনারের পক্ষ থেকে এলাকাবাসীকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে ৯৯৯ অথবা স্থানীয় থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, ভবিষ্যতে মাদক প্রতিরোধে কোতয়ালী থানা এলাকায় নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
০৪ জুন ২০২৫

রংপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

ajkalerprotibedan.com