মাগুরা পুলিশ লাইন্সে ২০২৫ জুন মাসের কল্যাণ সভা অনুষ্ঠিতঃ অফিসার ও ফোর্সদের সমস্যা শোনেন পুলিশ সুপার

মাগুরা পুলিশ লাইন্সে ২০২৫ জুন মাসের কল্যাণ সভা অনুষ্ঠিতঃ অফিসার ও ফোর্সদের সমস্যা শোনেন পুলিশ সুপার
মাগুরা পুলিশ লাইন্সে ২০২৫ জুন মাসের কল্যাণ সভা অনুষ্ঠিতঃ অফিসার ও ফোর্সদের সমস্যা শোনেন পুলিশ সুপার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

মাগুরা পুলিশ লাইন্স ড্রিল শেডে ২০২৫ সালের জুন মাসের মাসিক কল্যাণ সভা ২১ জুন ২০২৫ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার (বিপিএম, পিপিএম) মিনা মাহমুদা।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে তাদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনা হয়। পুলিশ সুপার মনোযোগ সহকারে সকল বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জগণকে তাৎক্ষণিক কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণ এবং অন্যান্য ইউনিট ইনচার্জগণ।

পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “ফোর্সদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সবসময় আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কোনো সমস্যাকে অবহেলা করা হবে না।”

কল্যাণ সভাটি কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং পুলিশের সার্বিক সেবা কার্যক্রমকে আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
২১ জুন ২০২৫

মাগুরা পুলিশ লাইন্সে ২০২৫ জুন মাসের কল্যাণ সভা অনুষ্ঠিতঃ অফিসার ও ফোর্সদের সমস্যা শোনেন পুলিশ সুপার

ajkalerprotibedan.com