খুলনায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খুলনায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
স্পন্সরকৃত বিজ্ঞাপন

[অনলাইন প্রতিবেদক]

৪ আগস্ট ২০২৫ তারিখ সোমবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীতে মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে আবারও সফল অভিযান পরিচালনা করেছে। গত ৩ আগস্ট ২০২৫ তারিখ রবিবার কেএমপির গোয়েন্দা শাখা (ডিবি) খালিশপুর থানাধীন নয়াবাটি চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেনঃ
১) সাজ্জাদুল ফরাজি হাবিব (২৫), পিতা- মৃত: আব্দুর রহিম, সাং- নয়াবাটি কাঁচাবাজার, থানা- খালিশপুর, খুলনা।
২) মোঃ সাব্বির মোল্লা (২২), পিতা- মোঃ সফিক মোল্লা, সাং- বঙ্গবাসী, থানা- খালিশপুর, খুলনা।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবাসমূহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের উৎস ও সরবরাহ চক্রের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার তথ্য দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কেএমপি কমিশনারের দপ্তর থেকে জানানো হয়, মাদক নির্মূলে খুলনা মহানগর এলাকায় অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card

👍
0
😍
0
😂
0
😢
0
😡
0
👎
0

আনুসাঙ্গিক সংবাদ সমূহ

স্পন্সরকৃত বিজ্ঞাপন
০৪ অগাস্ট ২০২৫

খুলনায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ajkalerprotibedan.com